জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

মেহেরপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ১৬:২৩আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৬:২৩

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘জ্বালানি মজুতে সরকারের সব ধরনের প্রস্তুতি আছে।’ বৃহস্পতিবার  সকালে মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বৃক্ষমেলা-২০২২ উদ্বোধনের সময় সাংবাদিকদের একথা বলেন তিনি।

জেলা বন বিভাগ আয়োজিত এই বৃক্ষমেলার উদ্বোধন করে প্রতিমন্ত্রী বলেন, ‘সারা বিশ্ব এই মুহূর্তে জ্বালানি সংকটে রয়েছে। এ সময় সবাই জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হলে আমরা এই সংকট থেকে বের হয়ে আসতে পারবো। গরমের কারণে ব্যাপকভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করা হয়। এ কারণে বেশি বিদ্যুৎ ব্যবহার হয়ে থাকে। অক্টোবরের পরে গরম কমলে দেশে বিদ্যুৎ ঘাটতি থাকবে না।’

এর আগে প্রতিমন্ত্রী বৃক্ষমেলায় বিভিন্ন রকমের গাছের চারার অর্ধশত স্টল পরিদর্শন করেন। সে সময় মেহেরপুরের জেলা প্রশাসক মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম সহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম মোহাম্মদ কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেকসহ অন্য কর্মকর্তারা ছিলেন।

পরিদর্শনের পরে প্রতিমন্ত্রী বৃক্ষমেলায় আয়োজিত জেলার নার্সারি মালিকদের নিয়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পাঁচ দিন ব্যাপী চলবে এই বৃক্ষমেলা।

/এমএএ/
সম্পর্কিত
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান