এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল কিশোরের লাশ

মাদারীপুর প্রতিনিধি
৩০ জুলাই ২০২২, ১৯:৪০আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৯:৪০

মাদারীপুরের শিবচরে সাকিব শেখ (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ। শনিবার (৩০ জুলাই) বিকাল ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাকিব শেখের বাড়ি উপজেলার মাদবরচর ইউনিয়নে বলে জানা গেছে।

হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ‘বিকালে বন্দরখোলা এলাকায় সড়কের ওপর থেকে দুর্ঘটনায় নিহত এক তরুণের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাস্তার একপাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় কোনও দ্রুতগতির গাড়ি ছেলেটিকে চাপা দিলে তার মৃত্যু হয়। প্রথমে অজ্ঞাত হিসেবে মরদেহটি হাইওয়ে থানায় আনা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।’

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘রাস্তার ওপর পড়ে থাকা অবস্থায় আমরা লাশটি উদ্ধার করি। গাড়িচাপায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খবর পেয়ে নিহতের পরিবার থানায় এসেছে।’

/এমএএ/
সম্পর্কিত
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, আটকে আছে গাড়ি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম