আড়িয়াল খাঁয় ডুবে নিখোঁজের দুই দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
০৫ মে ২০২৫, ১৬:০৩আপডেট : ০৫ মে ২০২৫, ১৬:০৩

আড়িয়াল খাঁ নদের পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পর মাদারীপুরের শিবচরে জান্নাতুল আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে মরদেহটি  উদ্ধার করা হয়।

জান্নাতুন আক্তার শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়ন চরকাঁচিকাটা গ্রামের প্রবাসী রনি ফকিরের মেয়ে। সে স্থানীয় বাইতুল কারীম মহিলা মহিলা মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,  শনিবার দুপুরে উপজেলার চরশ্যামাইল এলাকায় ফুফুর বাড়িতে গিয়ে ফুফাতো বোন মেঘলাকে নিয়ে পাশের আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায় জান্নাতুল। সাঁতার না জানায় নদের পাড়েই পানিতে নেমে গোসল করছিল তারা। সে সময় অসাবধানতাবশত ঢেউ ও স্রোতে ভেতরে চলে যায় দুজন। এ সময় মেঘলা তীরে উঠতে পারলেও স্রোতের টানে জান্নাতুল তলিয়ে যায়। মেঘলা বাড়ি গিয়ে খবর দিলে আশেপাশের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে। তবে ওইদিন সন্ধা ৭টা পর্যন্ত কোনও সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ কিশোরীর। রবিবার সারাদিন ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার পরও তাকে পায়নি। আজ সকালে পরিবারের লোকজন নিলখী ইউনিয়ন কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘আড়িয়াল খাঁ নদে নিখোঁজের দুই দিন পর আজ সকালে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে পুলিশ, ফায়ার সার্ভিস অনেক খোঁজাখুঁজি করছিল। এটি একটি মর্মান্তিক ঘটনা।’

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের