ভবনে কাজ করার সময় বজ্রাঘাতে নির্মাণশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ আগস্ট ২০২২, ২০:০৮আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২০:০৮

চট্টগ্রামে বজ্রাঘাতে বুলবুল (২৩) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) বিকাল ৪টায় বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার ২নং গলির মাশাল্লাহ ভবনের নির্মাণ কাজ করার সময় এ ঘটনা ঘটে।

মৃত বুলবুল ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।

চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বজ্রাঘাতে গুরুতর আহত বুলবুল নামে এক নির্মাণশ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বুলবুলকে হাসপাতালে নিয়ে যান রিয়াজ নামে এক সহকর্মী। তিনি জানান, বায়েজিদ মাশাল্লাহ ভবনে নির্মাণকাজ করার সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি