মাইক্রোবাস তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ আগস্ট ২০২২, ১৬:১৩আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৬:১৩

চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাস তল্লাশি করে ৩৪৯ বোতল ফেনসিডিল এবং ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। উদ্ধার মাদকের মূল্য ছয় লাখ টাকা। সোমবার (৮ আগস্ট) রাত ১২টার দিকে কালুরঘাট টু পটিয়া বাইপাস সড়কে চেকপোস্ট বসিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার তিন জন হলো– চাঁদপুর জেলার কচুয়া থানাধীন দুর্গাপুর এলাকার আবদুর রহিমের ছেলে মো. সোহেল (২৭), হাটহাজারী থানাধীন মির্জাপুর এলাকার মির্জা কামাল সওদাগরের ছেলে জয়নাল আবেদীন রাশেদ (৩০) এবং জোরারগঞ্জ থানাধীন পশ্চিম ওলিনগর এলাকার সালেহ আহমদের ছেলে শাফায়াত হোসেন (২২)।

গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম নগরীতে খুচরা ও পাইকারি বিক্রি করে। উদ্ধার ফেনসিডিল ও গাঁজার আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

নুরুল আবছার জানান, পটিয়া থানাধীন কালুরঘাট টু পটিয়া বাইপাস সড়কে সোমবার রাতে বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় একটি মাইক্রোবাস কালুরঘাট থেকে পটিয়ার দিকে যাওয়ার সময় তল্লাশি করেন তারা। মাইক্রোবাসটি থেকে চারটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৪৯ বোতল ফেনসিডিল এবং ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা তিন জনকে গ্রেফতার করা হয়।

/এনবি/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম