রোহিঙ্গা ক্যাম্পে ২ জনকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১০:০৯আপডেট : ১০ আগস্ট ২০২২, ১০:৩৯

কক্সবাজারের উখিয়া ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতদের একজন ক্যাম্পের হেড মাঝি এবং অপরজন ব্লক মাঝি। মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাতে তাদের হত্যা করা হয়।

বুধবার সকালে উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মোহাম্মদ কামরান হোসেন জানান, রাতে উখিয়া জামতলি ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে সি ব্লকের হেড মাঝি আবু তালেব এবং সি/৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেনকে লক্ষ করে একদল রোহিঙ্গা দুষ্কৃতকারী গুলি ছোড়ে। এতে দুজনই গুরুতর আহত হয়ে পড়ে থাকে।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও ক্যাম্পের রোহিঙ্গারা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে জামতলী ক্যাম্পে এমএসএফ হাসপাতালে ভর্তি হয়। সেখানে সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হেড মাঝি আবু তালেব ১৫ নম্বর ক্যাম্পের সি ব্লকের আবদুর রহিমের ছেলে এবং অপর নিহত সৈয়দ হোসেন একই ক্যাম্পের বাসিন্দা ইমাম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ক্যাম্পে স্বেচ্ছাসেবকদের পাহারা তদারকি করে শেডে ফিরে আসার সময় ১০-১২ জন দুষ্কৃতকারী নিহত দুজনের গতিরোধ করে এবং গুলি ছোড়ে।

মোহাম্মদ কামরান হোসেন জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, শত্রুতার জের ধরে রোহিঙ্গা দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে সৈয়দ হোসেন এবং আবু তালেবকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার পর ক্যাম্পে ব্লক রেইড এবং অভিযান অব্যাহত রয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানিয়েছেন, নিহত দুই রোহিঙ্গা মাঝির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম