৩৫০০ বস্তা চিনিসহ মেঘনায় ডুবলো ট্রলার

বরিশাল প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৭:০৮ আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৭:০৮

বরিশালের হিজলা উপজেলার কাইছমা বাজার সংলগ্ন এলাকায় মেঘনা নদীর চরে সাড়ে তিন হাজার বস্তা চিনিসহ একটি ট্রলার ডুবে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ট্রলারটি নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ফ্রেস কোম্পানির চিনি নিয়ে ভোলার উদ্দেশ্যে যাচ্ছিল।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে জানান, বুধবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে মাঝি ট্রলারটি চরে উঠিয়ে দেয়। এতে ট্রলারের তলা ফেঁটে কাত হয়ে পানি ঢুকতে থাকে। সে সময় নদীতে টহলরত নৌ পুলিশের একটি দল সেখানে পৌঁছে ট্রলারে থাকা পাঁচ মাঝিমাল্লাকে উদ্ধার করে। ৩শ’ বস্তা চিনিও উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৩ হাজার ৪২০ বস্তা চিনিসহ ট্রলারটি ডুবে যায়।

ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফাঁড়ি ইনচার্জ।

/এমএএ/
সম্পর্কিত
যেখানে নদী আর সেতুর মিতালি, সঙ্গে চোখ জুড়ানো গ্রামবাংলার দৃশ্য
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
মৈনপাটের পথে, পাহাড়-ঝরনা আর বৌদ্ধমঠে ভরা অনন্য ঠিকানা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব