বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ১০

ফেনী প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, ২০:১৫আপডেট : ১২ আগস্ট ২০২২, ২০:১৭

ফেনীতে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক করে তিন জনকে। এ ঘটনায় পথচারীসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপর সাড়ে ৩টার দিকে শহরের ইসলাম রোড থেকে ফেনী জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাংক রোডের জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। পরে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমদ তপু জানান, তাদের দলীয় লোকজন শান্তশিষ্ট অবস্থায় ছিলেন, কিন্তু বিএনপি নেতকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, কেন্দ্রীয় কর্মসূচি চলাকালে সরকার দলীয় লোকজন তাদের ওপর হামলা করেন। এ ঘটনায় তাদের কমপক্ষে ১২ জন দলীয় কর্মী আহত হয়েছেন। তাই ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি