সেতু থেকে ঝাঁপ দেওয়া যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ১২:১৬আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১২:১৬

মুন্সীগঞ্জে সেতুর ওপর থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক রাসেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত সোয়া ১০টার দিকে নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়রা খবর দিলে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।

মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সেতুর আনুমানিক ১০০ গজ দূরে নদীর পশ্চিমপাড়ে মরদেহ ভেসে ওঠে। রাত ১১টার দিকে মরদেহ নদী থেকে তোলা হয়। স্বজনরা ইতোমধ্যে মরদেহ শনাক্ত করেছেন।

প্রাথমিকভাবে মরদেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত শনিবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে দুই যুবক নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে হামিম (১৮) নামে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও রাসেল নিখোঁজ ছিলেন।

জানা গেছে, ওই দুই যুবক মুক্তারপুরে অবস্থিত ডি এম ইন্টারন্যাশনাল হ্যাঙ্গার কোম্পানিতে শ্রমিকের কাজ করেন। শনিবার দুপুর ২টায় ডিউটি শেষ করে তারা নদীতে গোসলের উদ্দেশ্যে সেতুর ওপর থেকে ঝাঁপ দেন।

পুলিশ জানায়, রাসেল বরিশালের হিজলা থানার বরজানিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তিনি মুন্সীগঞ্জের দশকানী এলাকার ভাড়া বাসায় থাকতেন।

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে