প্রাইভেটকার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০২২, ১১:৩৩আপডেট : ১৮ আগস্ট ২০২২, ২০:৩৫

গাজীপুরের টঙ্গীতে নিখোঁজ হওয়ার পরদিন শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে টঙ্গীর নিমতলী হায়দ্রাবাদ ব্রিজ এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন– জিয়াউর রহমান মামুন ও জেলি আক্তার। মামুন টঙ্গীর শহীদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক এবং জেলি আক্তার একই এলাকার আমজাদ আলী স্কুলের সহকারী শিক্ষিকা।

ওই শিক্ষক দম্পতির ছেলে মিরাজ উদ্দিন জানান, টঙ্গীর কামারজুরি এলাকার নিজ বাড়ি থেকে বুধবার ব্যক্তিগত গাড়িতে করে তার মা-বাবা তাদের স্কুলের উদ্দেশে বের হন। স্কুল শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তারা রওনা হলেও বাড়ি ফেরেননি। দীর্ঘক্ষণ পরও বাড়ি ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোনও সন্ধান পাননি। বৃহস্পতিবার ভোরের দিকে টঙ্গীর হায়দ্রাবাদ ব্রিজ এলাকা থেকে ওই গাড়ির ভেতর চালকের আসনে তার বাবা এবং পাশেই মায়ের মরদেহ পাওয়া যায়। সেখান থেকে তাদের প্রথমে টঙ্গীর বোর্ড বাজার এলাকার তায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দলাল চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
ঢাকায় বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা
সর্বশেষ খবর
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে দেশ: মাহদী আমিন
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে দেশ: মাহদী আমিন
ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা