নাটোরে ২ জনের অপমৃত্যু

নাটোর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ১৬:৩৩ আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৬:৩৩

নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী এবং নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিশুর নাম শিয়ামণি। তার বয়স আড়াই বছর। সে উপজেলার শুকাস ইউনিয়নের শ্রীকুন্দা গ্রামের সবুজ হোসেনের মেয়ে। মৃত অপর জনের পরিচয় জানা যায়নি।

সিংড়া থানার ওসি জানান, বৃহস্পতিবার সকালের খাবার খেয়ে বাড়িতেই খেলছিল ওই শিশু। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

অপরদিকে, নলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার উজ্জ্বল আলী জানান, গত রাত ৩টার দিকে রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার উত্তরে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৩০) মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, বেশ কিছুদিন থেকে ওই নারীকে মাধনগর এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে নিহত তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি