রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত

রাজশাহী প্রতিনিধি
২৮ আগস্ট ২০২২, ১৮:৪৪আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৮:৪৪

রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে ট্রেনটি আব্দুলপুর স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পাওয়ার কারের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ট্রেনটি রবিবার বিকাল ৪টায় রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এ ঘটনায় কারও অবহেলা রয়েছে কিনা? তা খতিয়ে দেখতে এরই মধ্যে রেলের পরিবহন কর্মকর্তা (পাকশি) আনোয়ার হোসেনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার জানান, আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটির উদ্ধার কাজ শেষ হবে। অন্য ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে ঢাকায় নিয়ে যেতে কাজ চলছে। আর এ ঘটনায় কারও অবহেলা রয়েছে কিনা? তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও অবহেলা উঠে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী