৮ বছর পর দখলমুক্ত হলো খাল

বাগেরহাট প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ১৯:৪০আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৯:৪০

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের মালুর কাটাখালী খালের অবৈধ দখল অপসারণ করে বেড়িবাঁধ কেটে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন এ খালের অবৈধ দখল অপসারণের নির্দেশ দেন।

শ্রমিকরা খালের মধ্যে থাকা সব অবৈধ বাঁধ অপসারণ করেন। দীর্ঘ আট বছর পরে এলাকার গুরুত্বপূর্ণ এ খাল দখলমুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা ইমদাদ হোসেন বলেন, ‘মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল আমাদের। সরকারি খাল হওয়ার পরেও আমরা এই খালে কখনও নামতে পারতাম না, মাছ ধরতে পারতাম না। খাল দিয়ে এলাকার পানিও নামতে পারতো না। প্রশাসনের পক্ষ থেকে খাল কাটায় এলাকার সবাই অনেক খুশি হয়েছে। সবাই মিলে খালে এখন মাছ ধরছে।’

হাবিবুর রহমান শিকদার নামে এক বৃদ্ধ বলেন, ‘এই খাল দখলমুক্ত হওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। উপজেলা প্রশাসনের কারণে অবমুক্ত হয়েছে। আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনে ফকিরহাট উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ বিষয়ে জেলা প্রশাসক আজিজুর রহমান বলেন, ‘আমরা খাল দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রেখেছি।’

/এমএএ/
সম্পর্কিত
বিএনপি নেতাদের নিয়ে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখল করছে কারা?
কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের
সর্বশেষ খবর
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি