হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ আগস্ট ২০২২, ১১:১৫আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১১:১৫

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন মমতা মাতৃসদন ক্লিনিক থেকে চুরি হওয়া একদিন বয়সী ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ আগস্ট) রাতে জেলার আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় পূর্ব বারখাইন এলাকা থেকে নার্স পরিচয় দেওয়া শিমু নাথ ও তার স্বামী রিপন মল্লিককে গ্রেফতার করা হয়। এ ছাড়া মমতা মাতৃসদন ক্লিনিক থেকে আটক করা হয়েছে তিন জনকে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চুরি হওয়া নবজাতক উদ্ধারের পর এর সঙ্গে জড়িত পাঁচ জনকে আটক করা হয়েছে।’

চুরির বিষয়ে ওসি বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স পরিচয়ে অজ্ঞাত এক নারী রবিবার বিকাল ৩টায় মমতা ক্লিনিকে যান। এরপর টিকা দেওয়ার কথা বলে ওই নবজাতককে চুরি করে নিয়ে যান।’

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ও ইপিজেড থানার এসআই চাংকু নাথ বলেন, ‘ঘটনাস্থল থেকে উদ্ধার করা সিসিটিভির ফুটেজ দেখে শিশুটিকে আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকা থেকে উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত পাঁচ জনকে আটক করা হয়েছে।’

রবিবার (২৮ আগস্ট) বিকালে ইপিজেড হাসপাতাল গেট এলাকায় অবস্থিত মমতা মাতৃসদন হাসপাতালে এ ঘটনা ঘটে। ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। ২৭ আগস্ট সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

/এমএএ/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম