তিমির পরে কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৪

তিমির পরে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট এবং প্রস্থ দেড় ফুট। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতের পূর্বপাশে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা বলেন, ‘ডলফিনটির শরীরের চামড়া অনেকটা উঠে গেছে এবং মাংস অনেকটা ক্ষয়ে গেছে। বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে এটির নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেওয়া হবে।’

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটি মাটিচাপা দিতে বলা হয়েছে।

ডলফিনটি অর্ধগলিত হওয়ায় কী প্রজাতির ডলফিন সেটা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে সকালে সৈকতের ঝাউবাগান পয়েন্টে অর্ধগলিত ৩০ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি ভেসে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী