চট্টগ্রামে সোনা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৭

চট্টগ্রামের পটিয়ায় বিমান ধর (৪৩) নামে এক সোনা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টায় উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহারা এলাকায় এ ঘটনা ঘটে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বিমান ধর পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের দক্ষিণ গৈড়লা বণিকপাড়া এলাকার দুলাল ধরের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল এলাকার ‘সৌদিয়া জুয়েলার্স’ নামে একটি সোনার দোকানের মালিক। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরসাইকেল ও একটি দা উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে দোকানের কাজ শেষ করে পটিয়ার নিজ বাড়িতে মোটরসাইকেল নিয়ে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী বিমান ধর। বাড়ি ফেরার পথে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহারা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে তার মোটরসাইকেলে লাঠির আঘাত করে দুর্বৃত্তরা। এরপর তিনি চিৎকার দিলে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান