পেট্রল পাম্পে আগুন: আরও একজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৯

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি পেট্রল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ হোসেন (২৫) নামে আরও একজন মারা গেছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে।  

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বিদ্যুৎ হোসেন ভেড়ামারার পরানখালী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তার শরীরের ১৭ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় গত ১৩ আগস্ট ভোর সাড়ে ৪টায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

১৩ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজিব উদ্দিন (২৫) এবং ১৮ আগস্ট ভোরে রিমন (১৪) নামে একজন একই হাসপাতালে মারা যান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘পেট্রল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজন মারা গেছেন। মঙ্গলবার রাত ১২টা ৫মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বিদ্যুৎ হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ জনে।’

প্রসঙ্গত, গত ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। তারা হলেন– উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দীনের ছেলে শাহাজুল (৩৫) এবং একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬)।

/এমএএ/
সম্পর্কিত
নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়ালো
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু
লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সাবেক শিক্ষকের মৃত্যু
সর্বশেষ খবর
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি