পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, পরদিন মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৭ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৭

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের ধাওয়ায় মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের পরদিন টোকন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আলমডাঙ্গা থানার ওসি তদন্ত আব্দুল আলিম জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার আঠারখাদা মাথাভাঙ্গা ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া কারিগরপাড়ায় জুয়া খেলা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ বুধবার বেলা ১১টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন দৌড় দেয়। সে সময় দুজনকে আটক করে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় ভাংবাড়িয়া নতুনপাড়ার মৃত ওদুছদ্দিনের ছেলে টোকন এবং কারিগরপাড়ার মৃত সুন্নত আলীর ছেলে নাজিম উদ্দিন। নাজিম নদী পার হয়ে ওপারে গিয়ে উঠলেও দিনভর টোকনের কোনও সন্ধান পাওয়া যায়নি। পরদিন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি জানান, ভাংবাড়িয়ায় জুয়া খেলা হচ্ছে– এমন সংবাদ পেয়ে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। অপর দুজন মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেন। একজন নদী থেকে উঠলেও অন্যজন নিখোঁজ ছিল। তাকে উদ্ধার করতে ডুবুরি দলকে সংবাদ দেওয়া হলে খুলনা থেকে তারা এসে মরদেহ উদ্ধার করে।

/এমএএ/
সম্পর্কিত
যেখানে নদী আর সেতুর মিতালি, সঙ্গে চোখ জুড়ানো গ্রামবাংলার দৃশ্য
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক