আশুলিয়ায় ৩ শ্রমিককে কুপিয়ে জখম

সাভার প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২২, ১৩:০১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৩:০১

আশুলিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তিন শ্রমিককে কুপিয়ে জখম করেছে বখাটেরা। এ ঘটনায় রবিবার সকালে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার হেয়ন নামের একটি কারখানার সামনে এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শ্রমিক শাকিল ও সবুজ জানান, শনিবার দুপুরে বিরতির পর নারী শ্রমিক সীমা আক্তার তার স্বামীর সঙ্গে কারখানার উদ্দেশ্যে রওনা দেন। পরে তারা হেয়ন নামের পোশাক কারখানার সামনে পৌঁছালে সেখানে সেলিম ও কামরুলের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য তাদের উত্ত্যক্ত করতে থাকে। সে সময় ওই নারী শ্রমিকের সঙ্গে থাকা তার স্বামী ও দুই শ্রমিক ঘটনাটির প্রতিবাদ করলে বখাটেরা তাদের কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই মামুন কবির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম