ঘরে গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:২০

‘শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার মায়ের মোবাইল ফোনে কল দেন খালা। ফোনে তিনি বলেন, “আমাকে মেরে ফেললো, তোরা এসে আমাকে বাঁচা।” এরপর কয়েকজন বন্ধুকে নিয়ে রাত সাড়ে ৯টায় তার বাড়িতে যাই। গিয়ে দেখতে পাই, ঘরের মেঝেতে খালার লাশ পড়ে আছে। বাড়িতে কেউ নেই। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানাই। রাত সাড়ে ১০টার দিকে কাশিয়ানী থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।’ গৃহবধূ মনিকা বেগমের (২৬) মৃত্যুর বিষয়ে কথাগুলো বলছিলেন তার বোনের ছেলে শামীম হোসেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাট্টাইধোবা গ্রামে এ ঘটনা ঘটে। মনিকার পরিবারের দাবি, যৌতুক না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে শ্বাসরোধে হত্যা করেছে। গৃহবধূ মনিকা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের খোকন শেখের মেয়ে।

নিহতের পরিবার জানিয়েছে, ২০১৮ সালে উপজেলার বাট্টাইধোবা গ্রামের হায়দার মুন্সীর ছেলে হাসিবের সঙ্গে মনিকার বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের কয়েক মাস পরই তাদের মধ্যে কলহ শুরু হয়। হাসিব প্রায়ই যৌতুকের দাবিতে মনিকাকে নির্যাতন করতো। এ নিয়ে কয়েকবার থানায় অভিযোগ এবং গ্রাম্য সালিশও হয়েছে। বেশ কয়েকবার মনিকা তার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে হাসিবকে দিয়েছেন। ঘটনার তিন দিন আগে বিদেশ যেতে টাকার জন্য মনিকাকে চাপ দেয় হাসিব। দরিদ্র ও বৃদ্ধ বাবা টাকার জোগান দিতে না পারায় মনিকাকে মারধর করে হাসিব ও তার পরিবারের লোকজন।

নিহতের বাবা খোকন শেখ বলেন, ‘বিয়ের পর থেকেই হাসিব ও তার পরিবারের লোকজন টাকার জন্য আমার মেয়েকে নির্যাতন করতো। বিষয়টি নিয়ে আমি কয়েকবার সালিশ ডেকেছি। তাতেও কোনও কাজ হয়নি। হাসিব ও তার পরিবারের লোকজন আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।’

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী