এখন থেকে রুপনার খেলা ঘরে বসে দেখতে পারবেন মা

রাঙামাটি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ২২:০২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ২২:০৯

এতদিন টেলিভিশন ছিল না বলে রুপনা চাকমার খেলা ঘরে বসে দেখতে পারতেন না পরিবারের সদস্যরা। তাদের খেলা দেখার ব্যবস্থা করছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে রুপনার গ্রামের বাড়ি নানিয়ারচরের দুর্গম ভূইয়াআদামে ‍যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলুর রহমান। তিনি সাফসেরা গোলরক্ষকের পরিবারকে একটি ৩২ ইঞ্চি টেলিভিশন এবং আকাশ ডিটিএইচ ডিস অ্যান্টেনা উপহার দেন।

আরও পড়ুন:  ঘর পাচ্ছে সাফজয়ী রুপনা চাকমার পরিবার

নতুন ঘর নির্মাণের খবরের পর এবার টিভি ও ডিস সংযোগ পেয়ে আবেগাপ্লুত রুপনার পুরো পরিবার। হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমা জন্মের আগেই বাবাকে হারান। দারিদ্র্যের মধ্যেই বেড়ে ওঠেন তিনি।

রুপনার বড় ভাই শান্তি জীবন চাকমা বলেন, ‘ছোট থেকে খেলায় আগ্রহ থাকায় পরিবার থেকে তাকে বাধা দেওয়া হয়নি। কিন্তু বাসায় টিভি না থাকায় রুপনার খেলা দেখার সুযোগ পেতাম না। মা মাঝে মাঝে দূরে অন্যের বাড়িতে খেলা দেখতে যেতেন। এবার ঘরে বসে রুপনার খেলার দেখতে না পারার আক্ষেপ ঘুচলো সবার।’

আরও পড়ুন: রুপনার মা চাইলেন ঘর, রাস্তা নেই ঋতুপর্ণার বাড়ির

টিভি পেয়ে খুশি হয়ে রুপনার মা কালাসোনা চাকমা বলেন, ‘আমি অনেক আনন্দিত। আমার মেয়ের খেলা ঘরে দেখতে না পেরে আমি পাশের বাড়িতে যেতাম। এখন নিজের বাড়িতে বসে রূপনার খেলা টিভিতে দেখতে পাবো। রুপনা ভালো খেলার কারণে সরকার আমাদের ঘর করে দিচ্ছে। আজ টিভি দিয়ে গেলো।’

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘রুপনা আমাদের গর্ব। ওরা জন্য যা যা প্রয়োজন সবকিছু করা হবে। মা তার মেয়ের খেলা দেখতে পারতেন না। আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। আমরা সব সময় এই পরিবারের পাশে আছি এবং থাকবো।’

/এমএএ/
সম্পর্কিত
ঢাকার সাফে কুয়েত-লেবাননের মতো দল নেই কেন?
প্রবাসীদের নিয়ে গড়া শ্রীলঙ্কা দলকে ‘ভয়’ বাংলাদেশের
সাফে শ্রীলঙ্কা-ভুটানের গ্রুপে বাংলাদেশ
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী