খুলনার আইয়ান জুট মিলের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

খুলনা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৩১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৩১

ফুলতলার আইয়ান জুট মিলের ৩ নম্বর গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার রাত পৌনে ১০টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৪টি পাম্প দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এডি ফারুক হোসেন শিকদার রাত পৌনে ১টায় এ প্রতিবেদককে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এ জন্য ১৪টি পাইপলাইনে কাজ চলছে। ওই গুদামভর্তি পাট রয়েছে। পাটের আগুন, তাই ডাম্পিং করতে হচ্ছে। এ কাজে সময় লাগবে। তবে আগুন যাতে ছড়াতে না পারে সে জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।’

মিলটির মালিক ফেরদৌস ভুঁইয়া জানান, রাতে হঠাৎ করে মিলের তিন নম্বর গুদামে আগুন লাগে। গুদামটির আয়তন প্রায় ২৬ হাজার বর্গফুট। তাৎক্ষণিকভাবে মিলের শ্রমিক-কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা কেউ জানেন না।

সচেতন মহলের মতে, খুলনায় বেশির ভাগ ক্ষেত্রে পাটকলে আগুন ধরে রাতে এবং ছুটির দিনে। পাটকলে আগুন লাগার ঘটনার সঠিক ও সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। কারণ পাটকলে আগুন লাগার সঙ্গে ব্যাংকের ঋণ ও সুদ মওকুফ এবং বিমার অর্থ আদায়ের মতো বিষয় কাজ করে। তাই এ ক্ষেত্রে কঠোরতর আইনও জরুরি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের