পঞ্চগড় থেকে ৭ মরদেহ ভেসে এলো দিনাজপুরে

দিনাজপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৯

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সাত জনের মরদেহ দিনাজপুরের বীরগঞ্জ ও খানসামা উপজেলার নদী থেকে উদ্ধার হয়েছে। সোমবার সকাল থেকে বীরগঞ্জ ও খানসামা উপজেলার আত্রাই নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিন শিশু এবং চার জন নারী রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৩২ মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: নৌকাডুবির দায় কার?

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, উদ্ধার মরদেহগুলো পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের। মরদেহগুলো নদীর স্রোতে ভেসে এসেছে।

আরও পড়ুন: ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিল নৌকায়, নদীর পাড়ে আহাজারি

বীরগঞ্জ থানার ওসি সুব্রত সরকার জানান, তারা বীরগঞ্জ আত্রাই নদীর কাশিমনগর বাদলা ঘাট থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছেন। শিশুটির নাম সুব্রত রায়। বয়স আড়াই বছর। সে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে।

আরও পড়ুন: নারী-শিশুসহ ২৪ জনের লাশ উদ্ধার, ধর্মসভায় যাচ্ছিলেন তারা

খানসামা থানার ওসি চিত্তরঞ্জন জানান, তারা খানসামায় আত্রাই নদীর জিয়া সেতুর কাছ থেকে চার নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন। তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও খবর: নৌকাডুবিতে মৃত্যু বেড়ে ৩২

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম জানান, যেসব মরদেহ উদ্ধার করা হচ্ছে তাদের নাম ও পরিচয় সংগ্রহ করে পুলিশের মাধ্যমে আত্মীয়-স্বজনদের কাছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নৌকাডুবির ঘটনায় গতকাল ২৫ এবং সোমবার সকালে এক শিশুসহ আরও সাত মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ৩১ জনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে নারী ১৬, শিশু ১০ ও পুরুষ ৫ জন। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৫৮ জন। ঘটনাস্থলের আশেপাশে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দলের তিনটি ইউনিট।

/এমএএ/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে