বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:২১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:২১

চট্টগ্রামে ১৭ হাজার ৬শ’ ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে জেলার চন্দনাইশ থানাধীন জামিরঝুড়ি এলাকায় বাছা মিয়া নামে এক ব্যক্তির বসতঘরে অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবসার এ তথ্য নিশ্চিত করেন। 

র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা চন্দনাইশ থানাধীন জামিরঝুড়ি এলাকায় বাছা মিয়ার ঘরের ভেতর মাদকদ্রব্য মজুত রেখে বেচা-কেনা করছে– এমন তথ্যে এ অভিযান চালানো হয়। অভিযানে জামাল উদ্দিন দিদার (২৬) ও শাহাজানকে (৩২) গ্রেফতার করা হয়। পরে দিদারের বসতঘরের চৌকির নিচ থেকে ব্যাগের ভেতর থেকে ১৭ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে। পরে তা চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারিভাবে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকে।

উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫৩ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম