‘গাড়িটা আইসা মামারে মাইরা দিছে’

কুমিল্লা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৬

‘মামা স্থানীয় পপুলার রাইস মিলে চাকরি করেন। সকাল ৭টার দিকে নাশতা খাইয়া মিলে যাইতেছিলেন। পেছন থেকে গাড়িটা আইসা মামারে মাইরা দিছে! পরে আমরা প্রাইভেট কারের নিচ থেইকা তার লাশ উদ্ধার করছি!’ কথাগুলো বলছিলেন সড়কে নিহত পথচারী মোহাম্মদ হাকিমের (৬০) ভাগনে ইয়াসিন।  

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ছয়ঘরিয়া এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হাকিমকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। সে সময় ঘটনাস্থলেই হাকিম নিহত হন। তার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে ছয়ঘরিয়া এলাকায় প্রাইভেটকারটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে কারটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা কারের ভেতরে থাকা চালক, তার স্ত্রী ও মেয়েকে বের করে আনেন। সে সময় চালক ও তার স্ত্রী স্থানীয়দের বলেন, গাড়ির নিচে আরেকজন আছেন। পরে স্থানীয়রা গাড়িটি উল্টে ধরলে হাকিমের লাশ ভেসে ওঠে। আহত তিন জন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। শুনেছি কোনও গাড়ি প্রাইভেটকারটিকে ধাক্কা দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন।’

/এমএএ/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
পাথরের বদলে ইট-বালু দিয়ে ১২ কোটি টাকায় মহাসড়ক সংস্কার
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি