দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে উপহার বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৩

চুয়াডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপহার সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য (এমপি) আলী আজগার টগর। চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও জীবননগর উপজেলার ৫৮টি মন্দিরে বস্ত্র এবং অর্থ সহায়তা হিসেবে এসব উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এখন সব ধর্মের মানুষের মিলনে আমরা আজ এক বাংলাদেশ, বাঙালি। একসময় এ অঞ্চলে পূজা মণ্ডপের সংখ্যা অনেক কম ছিল, এখন তা অনেক বেড়েছে।’

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার কুণ্ডুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

/এমএএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী