কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৬ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৬

কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাব্বী সর্দার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেন।

রাব্বী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের রাজা সরদারের ছেলে। তিনি রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে রাব্বী জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেন। পরে তার অবস্থার উন্নতি না হলে গতকাল বুধবার বিকালে রাব্বীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, রাব্বী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নয় জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন।’

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ প্রাণ
প্রধানমন্ত্রীর ভিডিও-বার্তা, যে আহ্বান জানালেন নাগরিকদের প্রতি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেলো পাঁচ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১৯২০
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক