পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি

গোপালগঞ্জ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২২, ২০:৩৯আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ২১:১২

আগামী শুক্রবার (৭ অক্টোবর) পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি।

বুধবার (৫ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক।

বার্তায় বলা হয়েছে, আগামী ৭ অক্টোবর দুপুর ১টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি সড়কপথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। বিকাল ৪টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে উপস্থিত হবেন, বিকাল ৪টা ৩০ মিনিটে সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি।

এরপর বিকাল পৌনে ৫টায় বঙ্গবন্ধু ভবনে চা চক্রে অংশ নেবেন, সোয়া ৫টায় টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানী উপজেলার মধুমতি (কালনা) সেতুর উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি। সেখানে কালনা সেতু ও মধুমতি নদী পরিদর্শন করবেন তিনি। 

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি সেতু থেকে মাদারীপুর জেলার শিবচরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে প্রয়াত ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন রাষ্ট্রপতি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিবচর থেকে বঙ্গভবনের উদ্দেশে ফিরতি যাত্রা করবেন তিনি। রাত সাড়ে ৮টায় বঙ্গভবনে উপস্থিত হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া সফর উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।’ 

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া ও মধুমতি সেতু সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের