কাউন্সিলরের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২২, ০৮:৫৮আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৮:৫৮

ময়মনসিংহের মুক্তাগাছায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শান্ত আহমেদ (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় এই  ঘটনা ঘটে।

শান্ত আহমেদ মুক্তাগাছার নবারুন বিদ্যানিকেতনের নবম শ্রেণির ছাত্র এবং শহরের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতির ছেলে।

শান্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান। তিনি জানান, শান্ত আহমেদ বন্ধুদের নিয়ে প্রতিমা বিসর্জন দেখতে গেলে আয়মান নদীর পাশে গরুর হাট এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

ওসি জানান, কী কারণে হত্যার ঘটনা ঘটেছে তা তদন্তে বের হয়ে আসবে এবং এর সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে শান্ত আহমেদের বাবা মতিউর রহমান জানান, ছোট ছেলে শান্তর শোকে তার মা অসুস্থ হয়ে পড়েছে। তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী