কক্সবাজার সৈকতে ঢেউয়ে ভেসে গিয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ১৭:১১আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৭:১১

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ভেসে গিয়ে মোহাম্মদ সুমন (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে সৈকতের লাবণি পয়েন্টে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ সুমন ঢাকার বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

কক্সবাজার সৈকতে দায়িত্বরত বিচকর্মী বেলাল জানান, দুপুরে পর্যটক সুমন সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে পানিতে ভেসে যান তিনি। খবর পেয়ে স্থানীয় লাইফগার্ড কর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুম বিল্লাহ জানান, গত সোমবার স্ত্রী ও দুই সন্তানসহ কক্সবাজার ভ্রমণে এসে লাবণি পয়েন্টে হোটেল কল্লোলে ওঠেন সুমন। মঙ্গলবার দুপুরে লাবণি পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান তিনি। পরে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি