পুকুর থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ১৭:০১ আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৭:০১

নেত্রকোনার আটপাড়া উপজেলার আশরাফুল উলুম সুতারপুর মাদ্রাসার দুই ছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন– মদন উপজেলার মাওলানা আব্দুল আহাদের ছেলে আবদুল্লাহ (২০) এবং নেত্রকোনা সদরের মৌগাতি ইউনিয়নের হাটখোলা গ্রামের আবদুল মালেকের ছেলে আবু সাইদ (২১)।

মাদ্রাসার শিক্ষক মুফতি জাকারিয়া মৃতুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশকে তথ্য দিচ্ছেন, তাই এ নিয়ে আর কিছু জানাতে পারছেন না।

আটপাড়া থানার ওসি জাফর ইকবাল বলেন, ‘ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় একজন ডুবে গেলে অন্যজন তাকে বাঁচাতে গিয়ে সেও ডুবে যায়।’

এদিকে স্থানীয় মাদ্রাসা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যার পর ছাত্র গণনা করা হচ্ছিল। সে সময় দুজনকে কম পাওয়া গেলে খোঁজ করা হয়। বিভিন্ন দিক খোঁজাখুঁজি করে দেখে যায়, তারা দুজন পানিতে ভেসে রয়েছে। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার