নির্বাচনে সাবেক স্বামী-স্ত্রীর বিজয়

নেত্রকোনা প্রতিনিধি 
১৭ অক্টোবর ২০২২, ২০:১৪ আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ২০:১৪

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে পূর্বধলা উপজেলা নিয়ে গঠিত ৩নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে আফতাব উদ্দিন নির্বাচিত হয়েছেন। অপরদিকে, পূর্বধলা, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত নারী আসনে শাহনাজ পারভীন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তারা সাবেক স্বামী-স্ত্রী। 

প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সমাজসেবা অফিসার মুহিবুল্লাহ হক। তিনি জানান, রবিবার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত পূর্বধলা উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। 

প্রিজাইডিং অফিসার জানান, ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আফতাব উদ্দিন অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুজ্জামান আকন্দ বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৪১ ভোট। সংরক্ষিত আসন ৩নং ওয়ার্ডের শাহনাজ পারভীন হরিণ প্রতীকে পেয়েছেন ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা বেগম পেয়েছেন ১৩৭ ভোট। 

এ ছাড়া ৩নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে অ্যাডভোকেট মোশাররফ হোসেন (হাতি) ১ ভোট, কাজী মঈন উদ্দীন (টিউবওয়েল) ৮ ভোট, আবুল কালাম আজাদ (বক) ১ ভোট, রফিকুল ইসলাম (ঘুড়ি) ২৬ ভোট, মিরাশ উদ্দিন (টিফিন ক্যারিয়ার) ৩ ভোট, শহিদুল ইসলাম (উটপাখি) ১ ভোট, শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম (ক্রিকেট ব্যাট) ০ ভোট, আতিকুর রহমান জনি (তালা) ১৬ ভোট পেয়েছেন। সংরক্ষিত নারী আসনে সেলিনা বেগম বই প্রতীকে ১৩৭ ভোট, আসমা বেগ দোয়াত-কলম প্রতীকে ১১ ভোট, কজলী হাউই মাইক প্রতীকে ৪২ ভোট, হাসিমা আক্তার খাতুন ফুটবল প্রতীকে ২৬ ভোট পেয়েছেন। 

/এমএএ/
সম্পর্কিত
দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে: চুয়াডাঙ্গার জেলা পরিষদ প্রশাসক
তৃণমূলে জোরদার প্রচারণা, কিন্তু প্রার্থী কেন ঘোষণা করছে না বিএনপি
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার