সড়কের পাশে ইউপি সদস্যের গলাকাটা লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২২, ১১:০৭আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১১:০৭

সিরাজগঞ্জের সলঙ্গার পাটধারী এলাকা থেকে ফরিদুল ইসলাম নামে এক ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য। বুধবার (১৯ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

সিংড়া উপজেলার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন ফরিদুল।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সকালে পাটধারী এলাকায় সড়কের পাশে ফরিদুল ইসলাম মেম্বারের গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।’

ওসি আরও জানান, নিহত ফরিদুল ইসলামের নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের