মনপুরায় হরিণের মাংসসহ শিকারি আটক

ভোলা প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ২০:২৮ আপডেট : ২২ অক্টোবর ২০২২, ২০:২৮

ভোলার মনপুরায় হরিণের ১০ কেজি মাংসসহ সলেমান (২৫) নামে এক শিকারিকে আটক করা হয়েছে। শনিবার আটক হরিণ শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলার পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চরপিয়াল সংরক্ষিত বনাঞ্চল থেকে হরিণের মাংসসহ ওই হরিণ শিকারিকে আটক করেন পঁচা কোড়ালিয়া বিটের বনপ্রহরীরা। পরে রাত ১১টায় হরিণের মাংসসহ শিকারিকে মনপুরা রেঞ্জ অফিসে নিয়ে আসেন তারা।

আটক সলেমান হরিণ শিকারি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের মৃত সুলতান মাঝির ছেলে।

পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস উদ্দিন জানান, শুক্রবার বিকালে বনপ্রহরী শাহাদাত, রাকিব ও নাজমুল হোসেন বিচ্ছিন্ন চরপিয়াল সংরক্ষিত বনাঞ্চলে টহল দিতে যান। একপর্যায়ে বনের ভেতরে দেখতে পান কয়েকজন শিকারি হরিণ জবাই করে নিজেদের মধ্যে মাংস ভাগবাটোয়ারা করে চলে যাচ্ছে। সে সময় শিকারিদের ধাওয়া করে সলেমান নামে এক শিকারিকে ১০ কেজি হরিণের মাংসসহ আটক করা হয়। তবে অপর শিকারিরা গহীন বনে পালিয়ে যাওয়ায় ধরতে পারেনি বন বিভাগ।

এই ব্যাপারে মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মঈনুল ইসলাম জানান, আটক হরিণ শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পাখির খাবার নাকি মানুষেরও? ডিমের চরের ‘ধানসী’ ঘিরে কৌতূহল
এশিয়ার এই রিভার সাফারি যেন আমাজনের জঙ্গল
কংক্রিটের শহরেও বেঁচে থাকুক বন্যপ্রকৃতি
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব