নিত্যপণ্যের দাম বেশি নেওয়ায় লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২২, ১৫:২৫আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৫:২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে একটি দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার দুপুর দেড়টার দিকে এ অভিযান চালানো হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। সে সময় মেসার্স আশাদুল স্টোর নামে একটি প্রতিষ্ঠানে তদারকিতে ২৩ দিন আগের ৭৮ টাকা কেজি দরে কেনা চিনি সরকার নির্ধারিত দামের অতিরিক্ত ১০০ টাকা দরে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া প্রতিষ্ঠানটি থেকে বিক্রির উদ্দেশ্য সংরক্ষিত প্রচুর মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। নিত্যদিনের মূল্য তালিকাও প্রদর্শন করা নেই। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৮, ৪০ ও ৫১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় সবাইকে সরকার নির্ধারিত ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
শপিং মল বন্ধের নির্দেশনা কতটা মানা হচ্ছে 
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
কয়টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকানপাট
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম