অপহরণের ৫ মাস পর কিশোরীকে উদ্ধার, গ্রেফতার ১

নাটোর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ১১:৩৯আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১১:৩৯

নাটোর জেলার সিংড়া থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণের প্রায় পাঁচ মাস পর এক স্কুলছাত্রী কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৫। সে সময় অপহরণে অভিযুক্ত জাহিদ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত (২৬ অক্টোবর) আড়াইটার দিকে এই অভিযান চালানো হয়।

গ্রেফতার জাহিদ নাটোরের সিংড়া উপজেলার সূর্যপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আসামি জাহিদ ওই কিশোরীকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতো। এরই ধারাবাহিকতায় গত ২৮ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কিশোরীকে তার নানার বাড়ি এলাকা থেকে অপহরণ করে।

এর আগে, এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা হলে পুলিশ জাহিদের বাবা শহিদুল ইসলামকে গ্রেফতার করে।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী