কোটি টাকার সোনাসহ ২ ভাই আটক

বেনাপোল প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ১৩:২৮ আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৩:২৯

যশোরের বেনাপোলে এক কেজি দুশো গ্রাম সোনার বারসহ দুই ভাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর ) সকাল ৯টার দিকে কাস্টমস হাউসের সামনে কাস্টমস বিজিবি যৌথ চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো– চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিলন হোসেন (২৮) এবং হিরন মিয়া (২৫)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বিজিবির কাছে গোপন খবর আসে সোনার একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে দুই পাচারকারী বেনাপোলের প্রধান সড়কের কাস্টমস হাউসের সামনে দিয়ে যাচ্ছে। বিজিবি অভিযান চালিয়ে পাচারকারীদের আটক করে ক্যাম্পে নিয়ে তাদের প্যান্টের কোমর বন্ধে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করে।

তিনি আরও জানান, জব্দ করা সোনার ওজন এক কেজি ২০০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। আটক সোনা পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
স্বর্ণসহ গ্রেফতার মালয়েশিয়ান নাগরিক রিমান্ড শেষে কারাগারে
১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: দুই বিমানকর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
শাহজালালে বিমানের টয়লেটে মিললো ৬ কেজি স্বর্ণ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক