রাতে বাড়ি ফেরেননি, সকালে মিললো যুবকের লাশ

নেত্রকোনা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২২, ১১:০১আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১১:১৯

নেত্রকোনায় আমিনুল ইসলাম নামে (২৪) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে শহরের কৃষি ফার্ম এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

আমিনুল পূর্বধলা উপজেলার সাতপাটি গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি শহরের কুরপাড় এলাকায় মামার বাড়িতে থাকতেন। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ, স্বজন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে কুরপাড়ের মামার বাসা থেকে বের হন আমিনুল। পরে আর বাসায় ফেরেননি। আজ সকালে শহরের কৃষি ফার্ম এলাকার ভেতরে একটি গাছের নিচে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পিবিআই পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
পিবিআই পুলিশের পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, ওই যুবকের গলায় দড়ি পেঁচানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। শিগগিরই হত্যাকারীদের আটক করা হবে।

/এমএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের