ড্রেন পরিষ্কার করতে গিয়ে মিললো মাথার খুলি

নওগাঁ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২২, ১০:৩৩আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১০:৩৩

নওগাঁয় পৌরসভার ড্রেন পরিষ্কার করতে গিয়ে আবর্জনার সঙ্গে পাওয়া গেছে মানুষের মাথার খুলি। সোমবার (৭ নভেম্বর) সকালে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটালিড়মোড়ের একটি ড্রেনে খুলিটি পাওয়া যায়।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী খাইরুল বলেন, ‘প্রতিদিনের মতো আজ সকালে পাটালিড়মোড়ের একটি ড্রেন পরিষ্কারের কাজ করছিলাম। সে সময় আবর্জনার মধ্যে মানুষের মাথার খুলি দেখতে পাই। পরে বিষয়টি পুলিশকে জানাই।’

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল বিন আহসান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মাথার খুলিটি পুলিশ হেফাজতে নেবো। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের