নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌপথে আবারও ফেরি চালু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২২, ০৯:২৯আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৯:২৯

মুন্সীগঞ্জের গজারিয়া এবং নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ নৌপথে পুনরায় ফেরি চালাচল শুরু হচ্ছে আজ বুধবার। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী জানান, সকাল ১০টার দিকে এই ফেরি সার্ভিস চালু হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে স্বর্ণচাঁপা ও সন্ধ্যামালতি নামে দুটি ফেরি চলাচল করবে। চাহিদা বাড়লে পর্যায়ক্রমে ফেরির সংখ্যা বাড়ানো হবে। পন্টুন স্থাপনের কাজ প্রায় শেষ। কিছু সকালে আনুষ্ঠানিকতা শেষে ফেরি সার্ভিস চালু করবে বিআইডব্লিউটিএ।

গজারিয়া উপজেলায় পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জানান, গজারিয়া-চর কিশোরগঞ্জ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান গজারিয়া ফেরিঘাটে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

মুন্সীগঞ্জ সদর থেকে গজারিয়া যেতে ৫০ কিলোমিটার সড়কপথ পাড়ি দিতে হতো। ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে মাত্র সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদর থেকে গজারিয়ায় পৌঁছানো যাবে। মেঘনা নদীতে এই ফেরি সার্ভিস চালু হলে জেলা সদর থেকে গজারিয়ায় যাতায়াতে দূরত্ব কমবে।

এর আগে ২০১৮ সালের ৩ জুন এই নৌপথে ফেরি সার্ভিস চালু করা হয়। কিন্তু নদীর দুপাড়ের সড়কের বেহাল দশার কারণে অল্প কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় ফেরি সার্ভিস। তবে এবার নদীর দুই পাড়ের সড়ক প্রশস্ত এবং মানোন্নয়ন করা হয়েছে। এ কারণে এ পথে যোগাযোগ আগের চাইতে অনেক বেশি আরামদায়ক এবং দ্রুততর হবে। ফলে যানবাহনের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বাড়বে আশা সংশ্লিষ্টদের।

/এমএএ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী