বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের অভিযান

রাজবাড়ী প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ১৬:০২আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৬:০২

অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান এই দণ্ড দেন।

বাংলা ট্রিবিউনে ‘অবাধে পদ্মাচরের মাটি-বালু লুট’ শিরোনামে মঙ্গলবার সকালে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ওইদিন বিকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসন দৌলতদিয়া ইউনিয়নের আক্কাছ আলী হাইস্কুলের পেছনে চরকর্ণেশন এলাকায় এ অভিযান চালায়।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন– দৌলতদিয়া ইউনিয়নের আরব আলী শেখের ছেলে শামীম এবং একই ইউনিয়নের জামাল প্রামাণিকের ছেলে হারেজ প্রামাণিক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, সরকারি নির্দেশ অমান্য করে পদ্মার চর থেকে প্রতিদিন বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন দণ্ডপ্রাপ্তরা। ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন করে আসছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই বালু ব্যবসায়ীকে ১৮৬০ দণ্ডবিধির ২৯১ ধারায় ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সব সময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী