পদ্মা নদীতে গোসলে নেমে তরুণের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ২০:০৮আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২০:১৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ফরহাদ হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী থানার সামনে এ ঘটনা ঘটে।

ফরহাদ হোসেন গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার মনিরুল ইসলাম বাবুর ছেলে। সে গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

জানা গেছে, বন্ধুদের সঙ্গে ফরহাদ দুপুরে গোসল করতে পদ্মা নদীতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ফরহাদের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তার স্বজনদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি