দখলমুক্ত করা হলো মাদ্রাসার অর্ধকোটি টাকার জমি

মীরসরাই প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ১৬:৪৩আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৬:৪৩

চট্টগ্রামের মীরসরাইয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অর্ধকোটি টাকার জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বুধবার সকালে উপজেলার মিঠাছরা বাজারে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য সচিব ও অধ্যক্ষ এমদাদ উল্লাহ খান জানান, স্থানীয় প্রভাবশালী লুৎফুল হক, নুরুল আলম, ফখরুল ইসলাম, শামীম উদ্দিন চৌধুরী ও কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদ্রাসার ২.৩০ শতক জায়গার ওপর দালান নির্মাণ করে দোকান করে আসছেন। একাধিকবার তাদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলার পরও তারা ছাড়েননি। সর্বশেষ জেলা প্রশাসক মমিনুর রহমানের শরণাপন্ন হলে তিনি গত ১১ আগস্ট অবৈধ দখলদারের নাম উল্লেখ করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ জারি করেন। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমির দখল বুঝে নিয়ে জেলা প্রশাসক বরাবর নিশ্চিত করার জন্য মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার তিন মাস অতিবাহিত হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে মাদ্রাসার জায়গা দখলমুক্ত করা হয়।

মাদ্রাসার সম্পত্তি দখলমুক্ত করার জন্য অধ্যক্ষ চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাসুদ কামাল এবং সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানান।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন– মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আরাফাত।

/এমএএ/
সম্পর্কিত
লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের
কাদের দখলে সড়ক-ফুটপাত, কারা তোলে চাঁদা?
ক্ষমতার দাপটে জমি দখলের চেষ্টা, নিরাপত্তা চাইলো ভুক্তভোগী পরিবার
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের