এক মোটরসাইকেলে ৪ জন, বাসের ধাক্কায় প্রাণ গেলো মা-মেয়েসহ তিন জনের

রংপুর প্রতিনিধি
১৩ মে ২০২৫, ১২:১৫ আপডেট : ১৩ মে ২০২৫, ১৩:০১

রংপুরের কাউনিয়ায় বাসচাপায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন শিশু ও আরেকজন এসএসসি পরীক্ষার্থী।

কাউনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল হক হক জানান, মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কাউনিয়ার মিরবাগ ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী মেয়ে আফসানাকে নিয়ে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে বের হন আশরাফুল ইসলাম ও তার স্ত্রী রোজিনা বেগম। তাদের সঙ্গে ছিল ভাতিজা রহমত আলী। তাদের মোটরসাইকেল মহাসড়কে ওঠা মাত্রই রংপুরগামী যাত্রীবোঝাই বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতেই ঘটনাস্থলেই মারা যান রোজিনা বেগম, এইচএসসি পরীক্ষার্থী আফসানা ও ২ বছরের শিশু রহমত আলী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আশরাফুল ইসলাম। তাকে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আশরাফুল ইসলামের মীরবাগ বাজারে আসিক সুতা ঘর ও লন্ড্রি নামের একটি দোকান আছে। পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, নিহতদের  লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল চালক আশরাফুলকে গুরুতর আহত অবস্থায় আহত অবস্থায় কাউনিয়া  হাসপাতালে  ভর্তি করা হয়েছে। বাসটিকে আটক করা যায়নি, তবে আটকের চেষ্টা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম