পাচার থেকে রক্ষা পেলেন ৪ নারী, এক পাচারকারী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২২, ১১:৩০আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১১:৩৮

নোয়াখালীর কবিরহাট থেকে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার এবং চার নারীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মানবপাচারকারীর নাম আবু বক্কর সিদ্দিক ওরফে সোহেল (২৪)। সে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হারুনের ছেলে। 

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ওই চার নারী পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনের মধ্যে দিনযাপন করছিলেন। এ সুযোগে মানবপাচারকারী চক্রের সদস্যরা তাদের পাচার করার জন্য বিভিন্নভাবে প্রলুব্ধ করছিল। গত ১২ নভেম্বর বিদেশে নেওয়ার কথা বলে তাদের নিজ বাড়ি থেকে ঢাকায় নেওয়া হয়। সেখানে বিদেশ নেওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে হবে বলে ওই নারীদের জানায় সিদ্দিক। এ জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে তাদের বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনা হয়। তারপর পাচারকারী চক্রের হোতা সিদ্দিকের বাড়িতে রেখে এনআইডি করার জন্য অনলাইনে ফরম পূরণ করা হয়। পরে চার নারীকে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছবি তোলার জন্য নেওয়া হয়। স্থানীয় লোকজন তাদের নাম-ঠিকানা জিজ্ঞেস করলে তারা বলে। পরে স্থানীয়রা তাদের পাচার করার বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন।  

ওসি বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীদের একজন  বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি আবু বক্কর সিদ্দিক ওরফে সোহেলকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ইতালির কথা বলে লিবিয়ায় বিক্রি, নির্যাতন চালিয়ে ৬৩ লাখ টাকা আদায়
পাঁচ বছর ও ২৮ দিন বয়সী সন্তানকে পৌনে তিন লাখ টাকায় বিক্রি করলেন বাবা
মানবপাচারের অভিযোগ: বাংলাদেশি ট্রাভেল এজেন্সিকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম