ঘরের জানালায় ঝুলছিল পোশাকশ্রমিকের মরদেহ, স্বামী আটক

গাজীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২২, ১৬:০০ আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৬:০০

গাজীপুরে পোশাকশ্রমিক সুমী আক্তারের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তার স্বামীকে আটক করেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে মহানগরের কোনাবাড়ির বাইমাল এলাকার ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুমী আক্তার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভুনাবাড়ি গ্রামের আজাহার আলীর মেয়ে। তার স্বামী জাহিদুল ইসলাম পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা সাহাপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, পোশাকশ্রমিক সুমী স্বামীর সঙ্গে কোনাবাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী জানিয়েছে, গত রাত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। সকালে তার স্বামী ঘুম থেকে উঠে সুমীকে গলায় রশি পেঁচিয়ে জানালার সঙ্গে ঝুলে থাকতে দেখেন। পরে তার গলার রশি কেটে তাকে ঘরের মেঝেতে রাখেন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি