শ্রাদ্ধ অনুষ্ঠানে অতিথির মতো এসে খেয়ে গেলো হনুমান

ফরিদপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২২, ০৭:০১আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৭:০১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা প্রয়াত প্রশান্ত সাহার শ্রাদ্ধ অনুষ্ঠানে দেখা গেছে ভিন্ন ধরনের চিত্র। শ্রাদ্ধানুষ্ঠানে শ্রাদ্ধ অনুষ্ঠানে অতিথির মতো এসে খেয়ে গেলো একটি হনুমান। প্রশান্ত সাহার পৌরসদরে সরকারি কলেজ রোডের বাসভবন শর্বরী হাউজে চলছিল এ অনুষ্ঠান।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত এ শ্রাদ্ধ অনুষ্ঠানে খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরে বেড়ানো দলছুট একটি হনুমান ঢুকে পড়ে। সব টেবিলে আমন্ত্রিত অতিথিরা যখন খাওয়া-দাওয়া করছিলেন তখন ভরা মজলিশে দলছুট এ হনুমানটি ঢুকে পড়ে। তিন-চারটি টেবিল পার হয়ে একটা টেবিলে উঠে বসে পড়ে হনুমানটি। ওই টেবিলে বসা স্থানীয় সাংবাদিক কাজী আমিনুল ইসলামসহ তিন জনের প্লেট নিয়ে খেতে বসে পড়ে। এ সময় ওই টেবিলে বসা আমন্ত্রিত অতিথিরা চেয়ার ছেড়ে ভয়ে উঠে পড়েন।

পরে প্রশান্ত সাহার স্ত্রী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিনু সাহা এবং তাদের ছেলের বউ ডা. শ্রেয়া সাহা আরও ভাত, মাছ, মিষ্টি, দই দেন। খাওয়া শেষ করে জগ থেকে পানি খেয়ে কেতাদুরস্তভাবে মজলিশ ছেড়ে চলে যায় হনুমানটি।

শ্রাদ্ধানুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপনসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মিনু সাহা বলেন, ‘এরকম দৃশ্য আমি প্রথম দেখলাম। এটি বিরল ঘটনা হয়ে থাকবে। আমরা খুশি হয়েছি যে, বনের পশুও এসে আমার স্বামীর শ্রাদ্ধের খাবার খেয়ে সন্তুষ্ট।’

গণমাধ্যমকর্মী কাজী আমিনুল ইসলাম বলেন, ‘হয়তো হনুমানটির আমার প্লেটের খাবার পছন্দ হয়েছে, তাই সে আমার প্লেটে খেতে শুরু করে।’

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী