মুন্সীগঞ্জ বিএনপির সদস্য সচিবসহ ১০ জন রিমান্ডে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১৩:১৫আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৩:১৫

মুন্সীগঞ্জে জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ ১০ নেতাকর্মীকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলার মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলায় তাদের বিরুদ্ধে এ আদেশ দেন আদালত।  

সোমবার মুন্সীগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। গুরুতর আহত যুবদলকর্মী শাওন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পরের দিন মারা যান। এ ঘটনায় ১৪ শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি