রাতে বাড়ি ফেরার পথে ৫ জনকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ০৬:৪৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:৩০

মাদারীপুরের ডাসারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন– উপজেলার খাতিয়াল এলাকার আলেক শেখের ছেলে নাসির শেখ (৪০), মনাই জমাদ্দারের ছেলে বাবুল জমাদ্দার (৪২), আব্দুল গনি খানের ছেলে কুদ্দুস খান (৪০) এবং জাকির মাতুব্বরের ছেলে জুবায়ের (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার গিয়াসউদ্দিন হাওলাদার এবং শাহ-আলম মাতুব্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রাতে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে আসার পথে শাহ আলম মাতুব্বরের সমর্থকদের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় গিয়াসউদ্দিন হাওলাদারের সমর্থকরা। এতে পাঁচ জন আহত হয়। এ ছাড়া বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রুবায়েত ইবনে হাবীব বলেন, ‘রাতে আহত অবস্থায় চার জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।’

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে দোষীদের আইনের আওতায় আনবো।’

/এমএএ/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম