হত্যা মামলার ১৭ বছর পর তিন আসামির যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, ১৫:৫৩আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৬:০১

হত্যা মামলার ১৭ বছর পর কুমিল্লার আদালতে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৭ নভেম্বর) কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪-এর বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার এবং তার সহযোগী অ্যাডভোকেট আবু ইউসুফ।

মামলায় সাজাপ্রাপ্তরা হলেন– কুমিল্লার হোমনা উপজেলার জগন্নাথকান্দি ইউনিয়নের মঙ্গল মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭), ফজলু মিয়ার ছেলে কাজল (৪৭) এবং কাশেমের ছেলে হানিফ (৪৩)। রায় ঘোষণার সময় হানিফ পলাতক থাকলেও জাকির ও কাজল উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০০৫ সালের কুমিল্লার হোমনা উপজেলার আবদুল হামিদের ছেলে মনির হোসেন (২১) চুল কাটতে সেলুনে যান। সেখান থেকে সন্ধ্যা নাগাদ না ফিরলে খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে কাঠালিয়া নদীতে তার লাশ পান স্থানীয়রা। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মনিরের বাবা আবদুল হামিদ। ২০০৬ সালে থানা পুলিশ মামলায় চার জনের নাম উল্লেখ করে চার্জশিট দেয়। পরে তারা স্বীকার করে জায়গা সম্পত্তির বিরোধে মনিরকে তারা হত্যা করেছে। আসামিদের একজন আগেই মারা গেছে। আদালত রবিবার বাকি তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি আইনজীবী মুজিবুর রহমান বাহার বলেন, ‘ঘটনার ১৭ বছর পর এই রায় হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের